September 2, 2026

মুক্তাগাছায় ফেসবুকের সূত্র ধরে অসহায় চা বিক্রেতা নাজমাকে ফ্লাক্স প্রদান

0
received_161702482638145

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: “চায়ের ফ্ল্যাস্ক নষ্ট হয়ে আটকে গেল জীবন জীবিকার চাকা” ফেসবুকের এ স্ট্যাটাসের সূত্র ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাতার প্রবাসী মোঃ এনামুল হক আকন্দ নামে এক ব্যক্তি। মুক্তাগাছা শহরের নন্দীবাড়ী এলাকার নাজমা আক্তার (৪০) রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করে জীবন জীবিকা চালিয়ে যাচ্ছিল। ১৩ বছর আগে স্বামী মারা যান। চলে আসেন স্বামীর ভিটা ছেড়ে পিত্রালয়ে। একমাত্র কন্যা নিয়ে তার সংসার। এ চা বিক্রির টাকা দিয়ে অতি কষ্টে নবম শ্রেণিতে পড়–য়া মেয়ের লেখাপড়া চালিয়ে নিচ্ছেন। শত অভাবের মাঝেও হাল ছাড়েনি। কারো কাছে হাত পাতেননি। বাঁচার তাগিতে কর্মের মাধ্যমে তার জীবন জীবিকা চালিয়ে নিতে ভ্রাম্যমান চা বিক্রি করেন। গত ১ জুন রাতে চা বিক্রি শেষে মুক্তাগাছা বাসষ্ট্যান্ডে সাংবাদিক রিপন সারওয়ার এর সাথে নাজমার দেখা হলে নাজমা আক্ষেপের সাথে তার চায়ের ফ্লাস্ক নষ্ট হয়ে যাওয়ার কথা জানায় তাকে। রিপন সারওয়ার তার মুক্ত স্বর নামে ফেসবুক আইডিতে নাজমার ছবিসহ একটি স্ট্যাটাস পোষ্ট করেন। স্ট্যাটাসটি কাতার প্রবাসী মোঃ এনামুল হক আকন্দের নজরে আসে। তিনি রিপন সারওয়ার এর মাধ্যমে নাজমাকে গতকাল বৃহস্পতিবার মুক্তাগাছা প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে এনামুল হক আকন্দের দেয়া ফ্লাস্কটি প্রদান করা হয়। ফ্ল্যাস্কটি পেয়ে নাজমা খুবই আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *