বেসরকারি সংস্থা লিডার্সের এর উদ্যোগে ঘর্ণিঝড় ইয়াসের গাবুরা ক্ষতিগ্রস্থ পরিবারে মাঝে ত্রাণ বিতরণ
মোঃ ইসমাইল হোসেন :সাতক্ষীরা প্রতিনিধিঃ
গত ২৬ মে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার দীপ ইউনিয়ন গাবুরায় জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। দ্বীপ ইউনিয়ন গাবুরাতে বাঘ বিধবা ও হতদরিদ্র পরিবারগুলো খাদ্য সংকটে পড়লে লিডার্সের সহযোগিতায় বাঘ বিধবা ও হতদরিদ্র পরিবারের নিকট খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার (১৫ জুন)সকাল ১১টায় ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ক্ষতিগ্রস্থ ১৫৫টি পরিবারে মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স।
প্রতিটি খাদ্য ও হাইজিন প্যাকেজে আছে চাল , ডাল, আলু , তেল , লবন , সাবান , মাস্ক , বিলিসিং পাউডার , স্যানিটারী ন্যাপকিন , ওরাল স্যালাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস. এম. আতাউল হক (দোলন), বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব (ডলি),বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জি. এম. মাছুদুল আলম, জি. এম. সালাউদ্দিন, ও গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি শেখ আমীর হোসেন, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা অসিত মন্ডল, প্রকল্প সমন্বয়কারী কুন্তল রায় চেীধুরী প্রমুখ।
প্রধান অতিথি মহোদয় ভুক্তভোগী উপকারভোগীদের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরন উদ্বোধন করেন। তিনি বলেন, “উপকূলের মানুষের সমস্যা নিয়ে আমি বিভিন্ন স্থানে কথা বলি। উপকূলের মানুষ নদীর সাথে যুদ্ধ করে টিকে থাকে। দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে গেলে তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বেড়িবাঁধ মেরামত করে নিজেদের টিকিয়ে রাখার চেস্টা করে। টেকসই বেড়িবাঁধের জন্য আমরা প্রচেস্টা চালাচ্ছি। আগামী মৌসুমেই টেকসই বেড়িবাঁধ হবে বলে বিশ্বাস করি। লিডার্স জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সমস্যা বিভিন্ন স্থানে তুলে ধরেছে। আজ বাঘ বিধবা ও হতদরিদ্র পরিবারে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরনের জন্য লিডার্সকে অসংখ্য ধন্যবাদ জানাই।