September 2, 2026

নান্দাইল পৌরসভার বাজেট ঘোষণা

0
n-b (1)

 

নান্দাইল প্রতিনিধি, সারোয়ার জাহানঃ

নান্দাইল পৌরসভার ২০২১-২০২২ ইং অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এ বছর ৩৬ কোটি ২৭ লাখ ২৭ হাজার ২৪০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া।
পৌর সচিব মোঃ মাহতাব উদ্দিন এর সঞ্চালনায় বাজেট ঘোষণার অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
সোমবার (২৮ জুন) নান্দাইল পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। করোনা মহামারির কারণে নতুন অর্থবছরে বাজেটে কোন করারোপ করা হয়নি।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
পৌরসভার মেয়র মোঃ রফিক উদ্দিন ভূঁইয়া, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী প্রকৌশলী মোঃ শাহানুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃজাহাঙ্গীর আলম সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এ সময় বক্তারা নান্দাইল পৌরসভার উন্নয়নে ধারাকে অব্যাহত রাখার জন্য পৌর বাসিকে নিয়মিত কর পরিশোধ করার আহবান জানান। পৌর নাগরিকদের সকল ধরনের সুযোগ সুবিধা প্রদানে নান্দাইল পৌরসভা নিয়মিত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *