এলাকাবাসীর অভিমত নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাজুর কান্ড
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরঙ্গা গ্রামের এক তরুণ চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম রাজু (২৬) ওই গ্রামের মারফত আলীর পুত্র। দীর্ঘদিন যাবৎ সিরাজুল ইসলাম রাজু সীমান্তবর্তী গ্রাম বুরঙ্গাতে মধুটিলা বন বিভাগের জমি দখল করে বেকারী (বিস্কুট ফেক্টরীর) নাম করে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। মাদক ব্যবসা এবং বনের জায়গা দখল করে ইতিমধ্যেই রাজু বেশ টাকার মালিক বনে যায়। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বেশ কিছুদিন যাবত সিরাজুল ইসলাম রাজু ওই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার ও প্যানা লাগিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেয় ও দোয়া চায়। বিষয়টি সচেতন মহলসহ পুলিশ প্রশাসনের নজরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মে ২০২১ তারিখ রোজ সোমবার রাতে সিরাজুল ইসলাম রাজু কে ভারতীয় মদ বিক্রির সময় নালিতাবাড়ী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার বেশ কিছু প্রবীণ ব্যক্তি বলেন, সিরাজুল ইসলাম রাজু ও তার দুই ভাই মাদক ব্যবসা সহ হেফাজত ইসলামী দলের সাথে জড়িত বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।