রাজশাহী পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরন
রাজশাহী প্রতিনিধিঃ
‘‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র” রাজশাহী সদর ব্রাঞ্চ কর্তৃক সংস্থার সদস্যদের মাঝে নভেল করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ঘটিকার সময় পদ্মা আবাসিক এলাকায় রাজশাহী সদর ব্রাঞ্চ কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ১২৫টি পরিবারের মাঝে চাল ২০ কেজি, আলু ৫ কেজি, মসুর ডাল ২কেজি, সোয়াবিন তেল ২ লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, সাবান ২ টি এবং মাস্ক ১০ টি করে বিতরণ করা হয়।
উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান আবু লাইছ শামসুজ্জামান, রাজশাহী এরিয়া ম্যানেজার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র আসাদুল ইসলাম, সভাপতি পদ্মা আবাসিক খায়রুল আলম, এ্যাডভোকেট জজ কোর্ট মাহমুদ হাসান জুয়েল এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সিনিয়র অফিসার তৌহিদুর রহমান ও রাজশাহী সদর ব্রাঞ্চের সকল কর্মকর্তাবৃন্দ।