September 2, 2026
received_529352654898737

কবি ডাঃ মোঃ এনামুল হক
লোহাগড়া,নড়াইলঃ

তুমি চলে গেলে আমাকে রেখে,
এই কি ছিলো তোমার মনে মনে।
কষ্ট দিয়ে চলে যাও মনে করো না আমাকে,
যদি তুমি চাইতে ছেড়ে যেতে না আমাকে।।

জীবনের চেয়েও আমি বেসেছিলাম তোমাকে,
ভালোবেসে তোমাকে ভুল করেছি মনে।
নদীর কূলে বসতভীটা করেছি ভূলে,
এভাবেই কি চলবে তোমার পাষান হ্দয়ে।।

আমি মনের কোঠায় জায়গা দিয়েছি যাকে,
ভুলতে পারি নাই আমি আজও তাকে।
মরনের আগেও তাকে পেতে চাই দু নয়নে,
ভালোবাসার আশা মোর মিটবে না অন্তরে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *