September 2, 2026

শ্রীপুরে কালো মাস্ক পড়ে রোজিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ

0
received_208927617535829

গাজীপুর প্রতিনিধি রাজু আহমেদঃ

দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইমলামকে গ্রেপ্তারের ঘটনায় মুখে কালো মাস্ক পড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রীপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক মো: ফজলে মমিন আকন্দের সভাপতিত্বে যুগ্ন-আহ্বায়ক রাতুল মন্ডলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মতিন, দৈনিক আমাদের সময়ের শ্রীপুর প্রতিনিধি আব্দুল লতিফ, দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, দিন পরিবর্তনের শ্রীপুর প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, প্রথম আলোর প্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাজিবুল হাসান, এশিয়ান টিভির গাজীপুর জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান, মোহনা টিভির শ্রীপুর প্রতিনিধি আলফাজ সরকার আকাশ, সাংবাদিক জামাল উদ্দিন, সোলায়মান মোহাম্মদ, মাহফুজুর রহমান ইকবাল প্রমুখ।

বক্তারা বলেন, রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতার উজ্জল মুখ। তাঁর লেখনীতে স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারী দপ্তরের দুর্নীতি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের মুখ উন্মোচিত হয়েছে। এতেই ক্ষিপ্ত হয়ে প্রজাতন্ত্রের আমলারা উদ্দেশ্যে প্রণোদিত ভাবে উপ-সচিবের কার্যালয়ে তার সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেয়েছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *