September 1, 2026

মেহেন্দিগঞ্জে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও সাংসদ বরাবর স্মারকলিপি

0
received_180193520530725

 

বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে আজ ৪ মে, মঙ্গল বার স্থানীয় সাংবাদিক মনির দেওয়ানের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে রোগীদের জরুরি সেবা কাজে বিঘ্ন ঘটানোর প্রতিবাদে মানব বন্ধন করেছে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী বৃন্দ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম রমিজ আহমেদ জানান, গত ২মে, আমার বরাবরে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শাকিলা ইসরাত সাংবাদিক মনিরের বিরুদ্ধে অনবরত চাঁদা দাবি,মিথ্যা সংবাদ প্রকাশের ভয়ভীতি প্রদানের প্রতিকার চেয়ে একটি আবেদন করেন। যার ফলশ্রুতিতে গতকাল ৩ মে, আজ ৪ মে, এবং আগামীকাল ৫ মে তিনদিন উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে এবং হবে।

তিনি আরো জানান, এই সাংবাদিকের চাঁদা দাবি, ভয়ভীতি, মিথ্যা সংবাদ, সম্মানহানির হুমকি, করোনাকালীন দূর্যোগে হাসপাতালে রোগীদের জরুরি সেবা প্রদানে চিকিৎসকদের হয়রানির প্রতিকার ও বিচার চেয়ে হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বৃন্দ গতকাল ৩ মে, সোমবার বরিশাল-৪ আসন ( হিজলা মেহেন্দিগঞ্জ) এর সাংসদ বরাবর এক স্মারকলিপি প্রদান করেন। কমিউনিটি মেডিকেল অফিসার বৃন্দের পক্ষে স্মারকলিপি প্রদান করেন মোঃ কামরুজ্জামান, মোঃ সাইফুল ইসলাম, আমেনা বেনজীর ও শাকিলা ইসরাত।

শাকিলা ইসরাতের সাথে যোগাযোগ করা হলে তিনি করোনাকালীন সময়ে হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারী বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল সিভিল সার্জন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামের সাথে চাকুরী করে আসছি, যা আমার কর্তৃপক্ষ অবহিত আছেন। কিন্তু দীর্ঘ দিন যাবত সাংবাদিক মনির দেওয়ান আমাদের চিকিৎসকদের নিকট প্রতিমাসে জনপতি ২০০০ টাকা করে চাঁদা দাবি করে। রীতিমতো চাঁদার টাকা না পাওয়ায় সে প্রায় তার নিজস্ব কিছু লোকজনকে দ্বারা সর্বশরীরে উপস্থিত থেকে আমাদের নিরবিচ্ছিন্ন জরুরি সেবা বাঁধাগ্রস্ত করে এবং মিথ্যা সংবাদ পরিবেশনের হুমকি প্রদান করে।

এ ব্যাপারে সাংবাদিক মনির দেওয়ানের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *