September 1, 2026

কুড়িগ্রামের রাজারহাটে মাদকদ্রব্য সহ রাসেল মিয়া গ্রেফতার

0
received_235077208421990

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
রাজারহাটে মাদক দ্রব্য সহ রাসেল মিয়া (২৭) নামের এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী উপজেলা সদর ইউনিয়নের বোতলারপাড় ছাটমল্লিকবেগ গ্রামের নজরুল ইসলামের পুত্র এবং প্রেসক্লাব রাজারহাট এর সম্পাদক রফিকুল ইসলামের ছোট ভাই। জানা গেছে সাংবাদিকের ভাই পরিচয়ে রাসেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ইয়াবা বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। শুক্রবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আঃ রহমানের নেতৃত্বে তাদের সদস্যরা রাসেল মিয়ার শয়ন কক্ষ থেকে প্রায় ৩০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে। এঘটনায় রাজারহাট থানায় মামলার প্রস্তুতি চলছে। রাসেল মিয়া ইতোপূর্বেও মাদকদ্রব্য সহ গ্রেফতার হয়েছিল বলে জানা গেছে।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আঃ রহমান ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *