শেরপুরের ঝিনাইগাতীর সাংবাদিক ও প্রভাষক রফিকুল ইসলামের পিতার ইন্তেকাল
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার ঝিনাইগাতীতে দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (সাবেক) আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শামসীর আলী বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ্বিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।ছেলে মেয়ে ও আত্নীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সারা এলাকায় শোকের ছাঁয়া নেমে পড়ে।পারিবারিক সূত্রে জানাযায় বার্ধক্যজনিত কারণে ৫ মে (২০২১) বুধবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে নিজ বাড়ী পশ্চিম ধানশাইলে ইন্তেকাল করেন তিনি। আজ বৃহস্পতিবার বাদ যোহর গ্রামের বাড়ী পশ্চিম ধানশাইলে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মরহুমের পরিবারের পক্ষথেকে তার ছোট ছেলে- অনলাইন নিউজ পোর্টাল দৈনিক শেরপুরের আলো এর সম্পাদক ও প্রকাশক,’দি-নিউ নেশন’ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক, প্রভাষক মোঃ রফিকুল ইসলাম তিনি এ তথ্য নিশ্চিত করেন।এদিকে দিঘীড়পাড় ফাজিল মাদ্রাসার সাবেক এ অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শামসীর আলী হাজীর মৃত্যুতে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এছাড়াও ধানশাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলার সাংবাদিক মহল শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন তারা।