September 1, 2026

নড়াইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
received_199693765127889

 

মো:আজিজুর বিশ্বাস,ব্যারো প্রধান নড়াইলঃ

নড়াইল জেলার কালিয়া থানাধীন সমীরোখোলা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজন কে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম।

রোববার ২ মে রাত ১২ টা ৩০ মিনিটের দিকে মো: শহীদুল শেখ ও মো: টিটো শেখ নামে দুই মাদক ব্যবসায়ী কে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়,নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় সমীরোখোলা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: শহীদুল শেখ (৪০),পিতা-মৃত কাদের শেখ ও মো: টিটো শেখ (৩০),পিতা-মৃত ফিরোজ শেখ কে ৫৩০ (গ্রাম) গাঁজাসহ আটক করেন।

আটকৃত আসামীদের বাড়ি কালিয়া থানাধীন সমিরোখোলা গ্রামে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ দুই ব্যক্তি কে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *