*দৃঢ় প্রত্যয়ে ঐক্য চাই*
লেখকঃ খন্দকার ছদরুজ্জামান।
বিশেষ প্রতিনিধি -দৈনিক ক্রাইম তালাশ ২৪
একজন মুক্তিযোদ্ধা এ জাতিকে মুক্ত করতে এ দেশটাকে স্বাধীন করতে তাঁর জীবন দান করেছে। আর,আমরা দেশবাসী
তাঁর শ্রেষ্ঠ ত্যাগের ফল ভোগ করছি।
একজন মা-বোন তাঁর শ্রেষ্ঠ সম্পদ সম্ভ্রম দান করেছেন, আমরা সে দানের বিনিময়ে পাওয়া মুক্ত জাতি হিসাবে গর্বের সাথে, দর্পভরে স্বাধীন দেশের নাগরিক হয়ে পরম আনন্দে নিশ্চিন্তে বসবাস করছি তাদের ত্যাগের ফল ভোগ করছি।
কিন্তু!আমরা আজ কোথায় অবস্থান করছি? আমি কি দিয়েছি, কি দিচ্ছি, কি দেব এ দেশটা কে? যাঁরা দেশটা দিয়ে গেল
তাঁদের জীবন মানের বিনিময়ে, আমি স্বার্থপরেরমত শুধু ভোগ করে যাব চিরদিন।দেবার কি কিছুই নেই? নাকি স্বার্থের হীনমন্যতায় আমি একেবারেই অন্ধ!উচিৎ – অনুচিৎ বোধহীন! এ আত্ম-জিজ্ঞাসা কি আমার আছে?
জানি দেশের স্বাধীনতার জন্য আর যুদ্ধে যেতে হবেনা, পাক হানাদার আর রাজাকারের লোলুপতা হতে সম্ভ্রম বাঁচানোর সংগ্রাম করতেও হবে না। এখন শুধু নিশ্চিন্তে অনাবিল শান্তিতে সকল প্রাপ্তির ফল ভোগের সময়। কিন্তু! সেই মুক্ত দেশ ও জাতির স্বাধীনতা যদি হুমকির মুখে পড়ে বারবার। নব হায়নারা যদি নতুন নতুন ষড়যন্ত্রে মেতে ওঠে,যুদ্ধ না হয় নাই করলাম
তাই বলে কি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবোনা আজ?
আজ জাতির প্রয়োজনে, দলের প্রয়োজনে একটু ঐক্য দিতে পারবো না?তাই কি হয়?
আজ কিন্তু আমাদের সকলের ভেবে দেখার সময় এসেছে অলস বসে থাকার মুহূর্ত সময় নেই। নিজের স্বার্থে, দেশের স্বার্থে, দলের পাশে দৃঢ় প্রত্যয়ে দাঁড়াতেই হবে।
যে নেত্রী বার-বার তাঁর জীবন তুচ্ছ করে শুধু দেশবাসীর স্বার্থে পাশে এসে দাড়িয়েছেন তাঁর দেশ উন্নয়নের সকল প্রচেষ্টা স্বার্থক করতে, তাঁর পাশে আমাদের দাঁড়াতেই হবে।
যে কোন মুল্যে ঐক্য অটুট ও দৃঢ় বন্ধনে আবদ্ধ রাখতে হবে।
যদি আমি ভাবি আমি বিবেকবান, তবে আমার আত্ম জিজ্ঞাসা আজ অতীব প্রয়োজন। আমিতো কিছুই দিতে পারিনি এ দেশটার জন্য, আজ আমি অকাতরে ঐক্য দেব দল ও জাতির এর বিশেষ ক্ষনে।
আসুন আজ আমরা বজ্র শপথ গ্রহণ করি যে কোন মূল্যে জাতির প্রয়োজনে দলীয় ঐক্য অটুট রাখতে কাজ করব নিঃস্বার্থ ভাবে।।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
জয় হোক ব্ঙ্গবাসির সকলের।।
সৌজন্যে ঃ- লোহাগড়া রিপোর্টার্স ক্লাব।