ঝিনাইগাতীতে বাক প্রতিবন্ধি মেয়ের শ্লীলতাহানী মামলা করায় বিপাকে বাদী : মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে বাক প্রতিবন্ধি মেয়ের শ্লীলতাহানী মামলা করায় বিপাকে বাদী স্বাধীন মিয়া।আসামিরা জামিনে এসে মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি দিচ্ছে আসামী ও তার আত্মীয় স্বজনরা। ঘটনাটি ঘটেছে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে।এ অভিযোগ মামলার বাদী মো. শাহাদৎ হোসেন স্বাধীনের।মামলার সুত্রে জানা যায়, গত ২৬মাচ/২০২১ইং তারিখ সকালে একই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে ১সন্তানের জনক মো. আমজাদ হোসেন জন্মগত বাক প্রতিবন্ধি সাথী আক্তার(২০)কে প্রকাশ্যে শ্লীলতাহানী করে। এ ঘটনায় সাথী আক্তারের বাবা মো. শাহাদৎ হোসেন স্বাধীন বাদী হয়ে তার আপন ভাগনে আমজাদ হোসেনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।ঝিনাইগাতী থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান অভিযোগটি আমলে নিয়ে রেকর্ড ভুক্ত করেন। যাহার নম্বর- ১৪, তারিখ- ২৭/০৩/৩০২১ইং। পরে আসামী আমজাদ হোসেন আদালত থেকে অস্থায়ী ভাবে জামিনে এসে আমজাদের শ্বশুর মেহাম্মদ আলীকে বাদী বানিয়ে শাহাদৎ হোসেন স্বাধীনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেই ক্ষান্ত হয়নি আমজাদ গংরা।গত ২৮ মে বৃহস্পতিবার দুপুরে আমজাদের ভাই আবেদ আলী, শ্বশুর মোহাম্মদ আলী, তার স্ত্রীর বড় ভাই আনোয়ার হোসেন এবং আমজাদের স্ত্রী মৌসুমি আক্তার বাদী শাহাদৎ হোসেন স্বাধীনের বাড়ীতে অনুপ্রবেশ করে শ্লীলতাহানী মামলা তুলে নিতে হুমকি দেয়া সহ মারধর করলে শাহাদৎ হোসেন স্বাধীন বাদী হয়ে থানায় ৫ ব্যক্তিকে আসামী করে আরেকটি অভিযোগ দায়ের করেন।এ ব্যাপারে বাক প্রতিবন্ধি মেয়ের শ্লীলতাহানী মামলা করায় বিপাকে পড়েছেন বাদী শাহাদৎ হোসেন স্বাধীন। মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছি আমজাদ গংরা।এ ব্যাপারে শ্লীলতাহানীর মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার ইসলাম বলেন, ঘটনাটি সত্য প্রমানিত হওয়ায় আদালতে আমজাদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়েছে।