চিলমারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রথম বারের মতো বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ চিলমারী উপজলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন চত্বরে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহবায়ক কমিটির আহবায়ক রাণীগঞ্জ বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত আলাচনা সভায় সর্ব সম্মতিক্রম থানাহাট ২নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়র সহকারী শিক্ষক মো..মােখলেছুর রহমান মাসুমকে সভপতি, মুদাফৎথানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম পলাশকে সাধারন সম্পাদক ও রাধাবল্লভ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামকে সাংগঠণিক সম্পাদক করে ৫১ সদস্যর কমিটি ঘােষনা করা হয়।