September 1, 2026

খুলনায় ভারত ফেরত কোয়ারেন্টিনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণ, এএসআই গ্রেফতার

0
received_929480871185128

খন্দকার ছদরুজ্জামান.
বিশেষ প্রতিনিধিঃ
খুলনায় ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সোমবার খুলনা সদর থানায় ওই তরুণী বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের (পিটিআই) কোয়ারেন্টিন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।

মামলার সত্যতা নিশ্চিত করে কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন জানান, তরুণীকে ধর্ষণের মামলায় এএসআই মোকলেছুরকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র জানায়, ওই তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিন ছিলেন। ১৩ মে রাতে কোয়ারেন্টিনে অবস্থানরত ওই তরুণীর কক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এএসআই মোকলেছুর। পরের দিন রাতে আবারও ওই তরুণীর কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই তরুণী চিৎকার করলে মোকলেছুর দ্রুত নিচে নেমে যায়। ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলে। ওই তরুণী খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *