September 1, 2026

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

0
received_493143571884722

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ী সীমান্ত থেকে রাশেদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী (বিএসএফ)। শুক্রবার রাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬ এর কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। রাশেদুল ছাটকড়াইবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। গরু চোরাচালানেরর সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয় বিজিবি।
বিজিবি জানায়, রাশেদুলসহ কয়েকজন বাংলাদেশি গরু পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে ভারতীয় ৬ গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে রাশেদুল। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান। এব্যাপারে জামালপুর ৩৫বিজিবির অধীন দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, রাশেদুলের পরিবারের কাছে তার আটকের খবর পেয়ে বিএসএফ’র সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *