September 1, 2026

কুড়িগ্রামের রাজারহাটে হাঁসের খামারে খাবার দিতে গিয়ে লাশ হলো শিশু রাব্বি

0
received_2853233421662123

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে প্রকাশ্য দিবালোকে বিলে (জলাশয়) হাঁসের খামারী বাবার দুপুরের খাবার দিতে যাওয়া রাব্বি নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ একটি গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাব্বী উপজেলার চাকিরপশার ইউনিয়নের হারেজ আলীর ছেলে বলে জানা গেছে। শুক্রবার স্থানীয়রা বলেন, নিহত রাব্বির বাবার একটি হাঁসের খামার রয়েছে। প্রতিদিন তার বাবা হাঁসগুলোকে নিয়ে টোকরাইহাট এলাকার পুলের পার নামক এলাকার বিলে খাবার খাওয়াতে নিয়ে আসেন। আর রাব্বি তার বাবার জন্য অন্যান্যদিনের মতো দুপুরের খাবার নিয়ে আসে। পরে স্থানীয়রা ৮ মে শনিবার সেখানে একটি গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন।
তারা বলেন, রাব্বি কোনোভাবেই আত্মাহত্যা করতে পারে না। কে বা কারা তাকে শ্বাসরোধ করে মেরে ছোট একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। ওই সময় রাব্বির বাবা ঘটনাস্থলে ছিলেন না বলেও জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *