September 2, 2026

কুড়িগ্রামের রাজারহাটে ক্রীড়া সংস্থা সভা অনুষ্ঠিত

0
received_398276781216114

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত হয়েছে। ২২মে শনিবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা অফিসার্স ক্লাবে রাজারহাট উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও নূরে তাসনিমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি, থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ রাজু সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উমরমজিদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, ছিনাই ইউপি চেয়ারম্যান মো: নুরুজ্জামান হক বুলু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মো: রজব আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: আবদুস ছালাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলামসহ ক্রীড়া সংস্থার সদস্যগণ। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ ইং (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব বালিকা (অনুর্ধ্ব-১৭) ফুটবল খেলার দল ও তারিখ লটারির মাধ্যমে ঘোষনা করা হয়। আগামী ২৮ মে রাজারহাট পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ৭ টি ইউনিয়নের খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের খেলা শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *