September 1, 2026

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরুকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী আহত

0
received_307382357677248

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দুইটি গরুর মৃত্যু হয়েছে। এ সময় গরুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন গরুর মালিক আইয়ুব আলী ও তার স্ত্রী মরিয়ম বেগম।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের আইয়ুব আলীর বাড়ীর উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তার হঠাৎ ছিঁড়ে খড়ের ঢিপিতে বেঁধে রাখা গরুর উপরে পড়ে। এতে দুইটি গরু বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে আইয়ুব ও তার স্ত্রী গরু দুইটিকে বাঁচানোর চেষ্টা করেন। ততক্ষণে গরু দুইটি মারা গেলেও বিদ্যুতস্পৃষ্টে মারাত্বক আহত হন তারা। পরে এলাকাবাসী আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *