September 1, 2026

ককসবাজার জেলায় উখিয়ায় স্কুল ভবন নির্মাণে বাঁধা, ইউএনও, এসিল্যান্ডের গাড়ী ভাংচুর, আটক-২

0
InShot_20210503_001245367

 

কক্সবাজার প্রতিনিধি:

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) গাড়ীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত থাকার অপরাধে তিন জনকে আটক করলেও একজন সংবাদ কর্মী হওয়া ছেড়ে দিয়েছে দিয়েছে পুলিশ। দুর্বৃত্তদের পরিকল্পিত হামলায় স্কুল শিক্ষকসহ ৫জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও ফাকা গুলি চালায় বলে এলাকাবাসী জানায়।
ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রবিবার (২ মে) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের খুটি স্থাপনের সময়ে আবু ছৈয়দ ফজলীর নেতৃত্বে একদল উশৃঙ্খল জনতা স্কুল শিক্ষকদের উপর এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার ঘটনায় জড়িত থাকার অপরাধে দুইজন আটকৃকৃতরা হলো মকতুল হোছনের ছেলে ছৈয়দ আলম ফজলী, বয়স ৩৭ সুলতান আহমদের ছেলে মোহাম্মদ কালু বয়স ৬০।

অপরাপর হামলাকারীরা হলো সুলতান আহমদের ছেলে নুরুল আলম, সুলতান আহমদের ছাদেক আলী, মৌলভী তৈয়বের ছেলে আব্দুল মোস্তফাসহ আরো অনেকে।

মোহাম্মদ আলম নামে একজন জানিয়েছেন, আজ সকালে ১০টার দিকে ভবন নির্মাণ কাজ শুরু করতে ইঞ্জিনিয়ার ও ঠিকাদারসহ সংশ্লিষ্টরা বিদ্যালয়ে গেলে স্থানীয় কয়েকজন দুষ্কৃতিকারী ভবন নির্মাণ কাজে বাধাঁ প্রদান করে। খবর পেয়ে ঘন্টা খানেক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান উপস্থিত হয়ে বুঝানোর চেষ্টা করেন। এতেও পরিস্থিতি শান্ত না হলে উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা একযোগে তাদের গাড়ীতে হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করে। এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভবন নির্মাণে বাঁধা প্রদানকারী সাংবাদিক মোহাম্মদ হোসাইন জানিয়েছেন, একটি মহল বিশাল অংকের টাকা লুটপাট করার মিশন নিয়ে মাঠে ভবন নির্মাণে নামে যুদ্ধ শুরু করেছে। যা আদালতে মামলাধীন মামলায় যাকে রায় দেওয়া হবে তাহারা যা করার করবে। এর আগে ও ইউ, এন ও মহোদয়ের সাথে দফায় দফায় বৈঠক হয়। এ সময় খেলার মাঠে ভবন নির্মাণে বাঁধা দিলে এলাকাবাসীর মধ্যে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দেলোয়ার (১৫), ফয়সাল (২০), হাসিনা আকতার (৩০), কবির আহমদ, মরিয়ম বেগম (৩৫) এলাকাবাসী মামলার ভয়ে বাকীদের নাম প্রকাশে অনিচ্ছুক।

এলাকাবাসীর দাবী, বিদ্যালয়ের দক্ষিণ পাশে স্কুলের তিন তলা জরাজীর্ণ ভবন রয়েছে এই ভবনটিকে পূনরায় সংষ্কার করা হউক। মাঠের জায়গাটি জানাজা ও
খেলা ধুলা এবং মাহফিলের জন্য রাখা হউক। উল্লেখ্য যে এই মাঠটি ছাড়া স্কুলের শিক্ষার্থীদের জন্য আর কোন খেলা ধূলার মাঠ নেই বললে চলে।

বিদ্যালয়ের পাশের আবুল কালাম জানান,
কিছু জায়গা সরকারি পিএফ এবং আর কিছু জায়গা ব্যক্তির মালিখানাধীন খতিয়ানভুক্ত।খেলার মাঠ রেখে যেহেতু ভবন করার মত জায়গা আছে সেহেতু
ঐ জায়গায় ভবন করার জন্য দীর্ঘ দিন ধরে এলাকাবাসীর দাবী আদায় করে আসছিল।

ঘটনার বিষয়ে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মিলন কুমার বড়ুয়া বলেন, দুর্বৃত্তদের হামলায় সহকারী শিক্ষক বাবুল আবছার ও শামশুল আলম ভুলু গুরুত্ব আহত হয়েছে।
মূলত: বিদ্যালয়টি শিক্ষার্থী অনুযায়ী শ্রেণিকক্ষ না থাকায় পাঠদান দিতে কষ্ট হয়। যা ইতিপূর্বে ইউএনও, সহকারি কমিশনারের কার্যালয়ে কয়েকদফা বৈঠক হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কক্সবাজারের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ ও পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, উখিয়া-টেকনাফের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *