September 1, 2026

আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের পাংখারচর গ্রামে বাড়িঘর ভাংচুরের অভিযোগ

0
InShot_20210531_161554623

 

খন্দকার ছদরুজ্জামান.
বিশেষ প্রতিনিধিঃ

নড়াইলে লোহাগড়া উপজেলার আধিপত্য বিন্তারকে কেন্দ্র করে পাংখারচর গ্রামের বুলবুল কাজী ও লিচু কাজী গ্রæপের মধ্যে বাড়িঘর ভাংচুর এবং টাকা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থরাদের অভিযোগ, গতকাল বোরবার রাতে পাংখারচর গ্রামের বুলবুল কাজী গ্রæপের ৫টি বাড়িতে প্রতিপক্ষ লিচু কাজী গ্রæপের লোকজন ব্যাপক ভাংচুর এবং লুটপাট করেছে ।
বুলবুল কাজীসহ তার লোকজন জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ লিচু কাজীর লোকজন রাতের আধারে তাদের বাড়িঘরে হামলা চালায়। এ হামলায় ৫টি ফ্রিজ, টেলিভিশন ও ড্রেসিংটেবিল, ৪টি শোকেস, ২টি আলমারি ও সোফাসেট ভাংচুর করা হয়েছে। এছাড়া বুলবুল কাজীর ঘর থেকে নগত ২ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার, লুলু কাজীর ঘর থেকে ৮৩ হাজার ৩০০ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এছাড়া ঘরের আসবাবপত্র, রান্নাঘর, বাথরুম, চুলা, জমির দলিলপত্র, বৈদ্যুতিক মিটার, টিউবওয়েল, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামালের ক্ষতি করা হয়েছে। তবে প্রতিপক্ষ লিচু কাজীর লোকজন বাড়িঘর ভাংচুর ও লুটপাটের বিষয়টি অস্বীকার করেন।
এলাকাবাসীসহ ক্ষতিগ্রস্থরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে দীর্ঘদিন ধরে বুলবুল কাজী ও লিচু কাজী গ্রæপের লোকজনের মধ্যে দ্ব›দ্ব-সংঘাত চলে আসছে।
ভূক্তভোগীরা জানান ,ঈদের পরে নড়াইল -২ আসনের সংসদ মাশরাফি বিন মোর্ত্তজা দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলে যান। আজ সোমবার শালিশের মাধ্যমে মিমাংস হওয়ার কথা ছিল । কিন্তু প্রতিপক্ষ আপোস মিমাংসার গুরুত্ব না দিয়ে গতরাতে এই হামলা চালিয়েছে । আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *