September 2, 2026

“কুকুয়া ইউনিয়ন বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন” চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ (মাসুম)

0
116218306_975146282943342_6906069349507110221_n-1-copy-3

 

নিজস্ব প্রতিনিধি:

বরগুনা আমতলী উপজেলা এবং কুকুয়া ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ (মাসুম)।।

তিনি বলেন, বিগত ঈদের মতো ২০২১ ইং সালের আসন্ন পবিত্র ঈদুল ফিতরের এর আনন্দ তেমন ভাবে উপভোগ করতে পারবে না মানুষ ।

কেন উপভোগ করতে পারবে না তা আপনারা সবাই জানেন। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে আমরা জানি।

কোভিড-১৯ এর মহামারিতে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২০০টি দেশের কয়েক লাখ মানুষ মৃত্যুবরণ করেছেন।

পরিস্থিতি যাইহোক জীবনযাত্রা ও সময়তো আর থেমে থাকে না, আমাদের সবাইকে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সবার কল্যানের জন্য দোয়া চাইতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে হেফাজত করেন, আমিন।

সেই সাথে বরগুনা আমতলী কুকুয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ কে আমার ভালোবাসা সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেশবাসী সবাই কে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ।

বোরহান উদ্দিন আহম্মেদ (মাসুম) আরো বলেন, দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ কামনা করি। এবংপ্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেনো তাকে সুস্থ রাখেন। এবং মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সব সময় জনগনের পাশে আছি এবং থাকবো। এবং মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে শক্তি শালী করার জন্য, সামনের দিন গুলোতে ঐক্য হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আসুন সবাই শারীরিক, সামাজিক দূরত্ব মেনে চলি। সেই সাথে সবাই মাক্স পড়ে চলাফেরা করি, এটা বরগুনা আমতলী উপজেলা সহ কুকুয়া ইউনিয়নের সর্বসাধারণের জন্য বিশেষ অনুরোধ । আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেনো দ্রুত সুস্থ হয়ে আপনাদের সবা করতে পারি, আমি ও সকলের সু-স্বাস্থ কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *