September 1, 2026

নড়াইলে জনসচেতনতায় লকডাউনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসনের বহুমুখী পদক্ষেপ

0
received_269435034719598

 

মোঃ নয়ন শেখ,স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাস ( কোভিড-১৯) সংক্রমণ রোধে লকডাউনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসন নড়াইল কর্তৃক সোমবার( ৬ এপ্রিল )সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একযোগে নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়া উপজেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দের নের্তৃত্বে ৮ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় মাস্ক পরিধান না করা, সামাজিক দুরত্ব না মানা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করাসহ বিভিন্ন অপরাধে ১৮ টি মামলায় ১৮ জন আসামি ( এর মধ্যে ৩ জন আসামীকে মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়) সর্বমোট ৫৩,৯০০ টাকা জরিমানা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে যারা দোকান খুলে রাখে তাদেরকেও জরিমানা করা হয়। জনসমাগম হয় এমন হাটবাজারেও অভিযান পরিচালনা করা হয়।এসময় নড়াইল জেলার নাকশী মাদ্রাসা বাজারে গণসচেতনতামূলক পথসভায় অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক, নড়াইল। এসময় উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার), পুলিশ সুপার নড়াইল, জনাব এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, চেয়ারম্যান, জেলা পরিষদ। এসময় ফ্রি মাস্ক, হ্যান্ড স্যানেটাইজার এবং সাবান বিনামূল্যে বিতরণ করা হয়। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করাসহ মাস্ক পরিধানের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।এবং
করোনা মোকাবেলায় জেলা প্রশাসন এর এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকবৃন্দদের জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *