September 2, 2026

নগরীতে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২

0
received_289047429425043

 

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বিকেল ৫টায় নগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মহানগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার ইউসুফ আলীর ছেলে মোঃ তারেক রহমান(৩২) ও ছোট বনগ্রাম পূর্বপাড়ার মোঃ মিজানের মেয়ে মোসাঃ সুরুত জাহান আক্তার।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আরএমপি ডিবি’র এসআই রবিউল ইসলাম ও তার টিম রোববার বিকেলে নগরীর বারো রাস্তার মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় দুইটি পলিথিনের মধ্যে হতে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সেই সাথে ২ জনকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *