ইফতার বিতারণে ছিন্নমুল গরীব দুখী অসহায় মানুষের মাঝে সমাজ সেবক আঃ মালেক মন্ডল
এন,এম,সজীব দিনাজপুর ব্যুরো প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়নের সমাজসেবক আঃমালেক বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রামিত পরিস্থিতি’র শুরু থেকে এখন পর্যন্ত শত শত প্রতিকূল পরিবেশ অতিক্রম করে দিনের পর দিন মাসের পর মাস নিজের ও পরিবারের কথাই শুধু নয়,বরং ৪ নং দিওড় ইউনিয়নের সর্বস্তরের মানুষের কথা বেশি বেশি ভেবেই বিশিষ্ট সমাজ সেবক আঃ মালেক মন্ডল প্রতিদিনই কোন না কোন ভাবে মানুষের কল্যাণে সর্বদাই নিয়োজিত আছেন,তারই ধারাবাহিকতায়-
দান করার জন্য ধনী হওয়ার তেমন কোন প্রয়োজন নেই বা ধনী হওয়াটা গুরুত্বপূর্ণ নয় বরং মানব কল্যাণে সুন্দর মন ও সৎ ইচ্ছাই যথেষ্ট।
৪ নং দিওড় ইউনিয়নের ছিন্নমুল গরীব দুখী অসহায় মানুষের কল্যাণে,তিনি বৈকাল ৫ টায় নিজ বাড়ি থেকে বের হন ছিন্নমুল কিছু মানুষের খোঁজে এবং ইফতারির প্যাকেট নিয়ে সারা ইউনিয়নে ফেরি করে ঘুরে ঘুরে ছিন্নমুল ভুক্তভোগী অসহায় মানুষের হাতে হাতে ইফতারের খাদ্য সামগ্রী বিতারণ করছেন বিশিষ্ট সমাজ সেবক আঃ মালেক মন্ডল
পরিশ্রম কখনো পরিশ্রমীকে বিনা পারিশ্রমিকে বিদায় দেয় না,নিশ্চয়ই মহান আল্লাহ তা’আলা ৪ নং দিওড় ইউনিয়ন বাসির অছিলায় আপনার এই নজিরবিহীন পরিশ্রম কবুল করবেন ইনশাআল্লাহ….