September 1, 2026

রাবি থেকে মাটি চুরির সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে নিহতের ঘটনায় মামলা

0
received_514438822914639

 

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পুকুর খননের মাটি প্রশাসনের ‘অগোচরে’ গভীর রাতে অবৈধভাবে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে মেরাজ মন্ডল নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) নিহতের বাবা মো.মনির উদ্দিন মন্ডল দুলাল (৫৫) বাদী হয়ে নগরীর মতিহারে থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে নিহতের পিতা উল্লেখ করেন- গত দুই দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় পূর্বপাড়া চৌদ্দপাই ফায়ার সার্ভিস সংলগ্ন পুকুর খননের কাজ চলছিল। সেখানে মাকিটাকা ঠিকাদার সানাউল্লাহ ও মাটি টানার জন্য ট্রাক্টরের সর্দার মো. টুটুলের তত্ত্বাবধানে থাকা ট্রাক্টরের ড্রাইর মো. ইব্রাহিমের সাথে আমার ছেলে মো. মেরাজ মণ্ডল সহযোগী হিসেবে কাজ করছিলো।

সোমবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে উক্ত ট্রাক্টরটি রাবির পূর্বপাড়ায় খননকৃত পুকুর থেকে মাটি নিয়ে শহরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথেমধ্যে ট্রাক্টরের চালক মো. ইব্রাহিম হরিজনপল্লী থেকে চৌদ্দপাই ফায়ারসার্ভিস মোড়গামী এলাকায় বেপরোয়াভাবে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আমার ছেলেকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেয়। এতে আমার ছেলে মাথায় গুরুতর আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর চালক ইব্রাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মতিহার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মেরাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।’

তিনি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *