September 2, 2026

মুক্তাগাছায় মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
received_457824255295516

 

রিপন সারওয়ার ময়মনসিংহ প্রতিনিধি:

মুক্তাগাছায় শুশুতি সিনিয়র আলিম মাদ্রাসায় কর্মচারী নিয়োগে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ৩ টায় মুক্তাগাছা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন অনিয়মের শিকার চাকুরী প্রত্যাশী পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, হিসাব রক্ষক এ তিন পদের প্রার্থীগন।

সংবাদ সম্মেলনে চাকুরী প্রত্যাশী প্রার্থীরা বলেন, আমরা মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নে অবস্থিত শুশুতি সিনিয়র আলিম মাদ্রাসায় সম্প্রতি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার চাকুরী প্রার্থী ছিলাম। গত ২৬/০২/২০২০ ইং তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা বিভিন্ন পদে আবেদন করি। গত ১৭/০৪/২০২১ ইং তারিখে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষে প্রবেশ পত্র দেওয়া হয়। কিন্তু (কোভিড-১৯) করোনা মহামারিতে সারাদেশ লকডাউন থাকায় গত ১৫/০৪/২০২১ ইং তারিখে মোবাইল ফোনে প্রার্থীদের জানানো হয় ঐ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরবর্তীতে পরীক্ষার তারিখ জানানো হবে।

পরবর্তীতে, মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মুহাম্মদ আলী, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইখতিয়ার উদ্দিন আহম্মদ মামুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেন যোগসাজস করে পছন্দের প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ সুবিধা নিয়ে গোপনে কারচুপি করে নিয়োগ সম্পন্নের চক্রান্ত করেন। গত ২৩ এপ্রিল ২০২১ ইং তারিখ শুক্রবার চলমান লকডাউনের মধ্যেই তারা গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই তারা অধিকাংশ প্রার্থীকে না জানিয়ে তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে নিয়োগ পরীক্ষার ব্যবস্থা নেন। উপজেলা শিক্ষা অফিসে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ফোনে জানানো হলেও পরে তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে গোপনে মনতলা দাখিল মাদ্রাসায় কথিত পরীক্ষা নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে চাকুরী প্রত্যাশীরা প্রার্থীরা আরো বলেন, প্রার্থীদের মাঝে এলাকার অনেকে ও মুক্তিযোদ্ধার সন্তানরাও রয়েছে। আমরা নিয়োগ নিয়ে অনিয়মের প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ মুহাম্মদ আলী, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইখতিয়ার উদ্দিন আহম্মদ মামুন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছি।

এদিকে পরিচ্ছন্নতাকর্মী পদে আবেদনকারী হোসনে আরা সুইটি সংবাদ সম্মেলনে জানান, আমি পরীক্ষার হলে গেলে আমার স্বাক্ষর রেখে আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। প্রতিবাদ করায় আমার ভাই চতুর্থ শ্রেণির কর্মচারী তাকে বেতন বন্ধসহ চাকুরীচ্যুত করার হুমকি দিচ্ছে সভাপতি মামুন ও উপজেলা শিক্ষা অফিসার। সংবাদ সম্মেলনে চাকুরী প্রত্যাশীদের দাবী অনিয়মের মাধ্যমে তথাকথিত নিয়োগ পরীক্ষা বাতিল করে সচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পরীক্ষা গ্রহণের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *