শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে গোলা সদৃশ্য বস্তু উদ্ধার। নিষ্ক্রিয় করা হয়েছে
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে গোলা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে ওই গ্রামের জনৈক আতর আলীর জমি থেকে এটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কয়েকদিন আগে স্থানীয় এক যুবক ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে গোলা সদৃশ্য এ বস্তুটি পায়। পরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে আতর আলীর জমিতে তা পুঁতে রাখে। কিন্তু এক কান দুই কান হয়ে অবশেষে মঙ্গলবার বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ালে বিকেলে পুলিশ এটি উদ্ধারে অভিযান চালায়।অভিযানকালে সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন ও থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গোলাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তা উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল।আজ বুধবার উদ্ধার হওয়া বোমা সদৃশ বস্তুটি মর্টারের গোলা বলে নিশ্চিত করেছেন ঘাটাইল সেনানীবাসের মেজর নাহিদ শারমিন। গোলাটি নিস্ক্রিয় করা হয়েছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম।