শেরপুর জেলার ঝিনাইগাতীর সাংবাদিক দুদু মল্লিক পেলেন সাহসী সাংবাদিকতায় সন্মাননা ক্রেষ্ট
মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলায় সাহসী সাংবাদিকায় সম্মাননা পেলেন ঝিনাইগাতীর মোহাম্মদ দুদু মল্লিক শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাহসী বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট পেলেন সাংবাদিক মোহাম্মদ দুদু মল্লিক। ২৮ মার্চ রবিবার আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ এবিএম সিদ্দিক ও ঝিনাইগাতী উপজেলা বাসীর পক্ষ থেকে স্থানীয় অর্নিবান সংঘ সংলগ্ন জুয়েলারী মার্কেটে এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা আাওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মাননা প্রদান করেন কৃষকলীগের সাবেক সভাপতি আঃ ওহাব মন্ডল, আওয়ামী নেতা ফজলুর রহমান ফজলু, ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঝিনাইগাতী বনিক সমিতির সভাপতি ফারুক আহাম্মেদ, কাংশা ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।