শেরপুর কোর্ট চত্তরে মদসহ আটক এনামুল – মাদক মামলায় কারাগারে
মোহাম্মদ দুদু মল্লিক ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে কোর্ট প্রাঙ্গণ থেকে ভারতীয় মদসহ তৌফিকুর রহমান ওরফে এনামুল (৩৫) নামে এক ব্যক্তিকে আটকের পর মাদক মামলায় কারাগারে পাঠিয়েছে। জানা যায় শেরপুর কোর্ট চত্তর থেকে তাকে আটক করেছেন সদর থানার পুলিশ। রোববার (২৮ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। আটককৃত এনামুল ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের আলহাজ্ব তোতা মিয়ার ছেলে। সে আসন্ন ইউপি নির্বাচনে ধানশাইল থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। সে ধানশাইল ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে সে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন বলে এলাকায় বিলবোর্ড লাগিয়ে আওয়ামী লীগ নেতাদের মন জয় করতে মাঠে কাজ করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১২টার দিকে তৌফিকুর রহমান একটি ব্যাগ নিয়ে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন। এ সময় কর্তব্যরত পুলিশ তার ব্যাগটি তল্লাশী করে ব্যাগের ভেতর থেকে এক বোতল বিদেশি ব্যান্ডের মদ দেখতে পান। পরে সদর থানা পুলিশ তাকে আটক করেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আটক এনামুলের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। এনামুলকে কারাগারে প্রেরন করা হয়েছে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদের বোতলটি এক পরিচিতজনকে দেওয়ার জন্য ঝিনাইগাতী থেকে এনেছেন বলে তৌফিকুর জানিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।