ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী । ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে
হালুয়াঘাট প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বীর শহীদের পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সকল সরকারী, বেসরকারী, আধা সরকারী,ও বেসরকারী প্রতিষ্ঠান ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্বল্প পরিসরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সমবেদনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পৌরশহরে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে জয়িতা মহিলা মার্কেট চত্বরে সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহম্মেদ, অফিসার ইনচার্জ মাহমুদুল (হাসান)
৯নং ধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তোফায়েল আহমেদ (বিপ্লব) ১০নং ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওয়ারিছ উদ্দিন (সুমন) প্রমুখ।
এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপজেলার মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।