July 28, 2026

ঝিনাইগাতীতে সন্ত্রাসী কায়দায় গারো আদিবাসী সংখ্যালঘু খলিনুস চিরানের উপর হামলা

0
received_184832683202290

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া গ্রামের খলিনুস চিরানের উপর হামলা চালায় একই গ্রামের নুর ইসলামগংরা। ঘটনাটি ঘটেছে গত ১৪ মার্চ রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভারুয়া বাজারের মিলন মার্কেটের দেলোয়ারের চায়ের দোকানে। এতে খলিনুস চিরান মারাত্মক ভাবে আহত হয়েছে। তার বাম হাতের উড়ুতে ৬টি শেলাই দেওয়া হয়েছে। বর্তমানে খলিনুস চিরান ঝিনাইগাতী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। খলিনুস চিরান জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভারুয়া গ্রামের নুর ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। নুর ইসলাম বিভিন্ন সময় সুযোগ বুঝিয়া তাকে মারপিট করিবে বলিয়া সুযোগ খুঁজতে থাকে। হঠাৎ ওই দিন খলিনুস চিরান ভারুয়া বাজারের মিলন মার্কেটে আসা মাত্রই নুর ইসলাম তার পুত্রদের সাথে নিয়ে দেশীয় অস্ত্র দা লাঠি ও রড দিয়ে খলিনুসের উপর হামলা চালায়। এক পর্যায়ে খলিনুসকে দা দিয়ে কুপ দিলে খলিনুসের বাম হাতে দায়ের কুপ লেগে যায়। এছাড়াও খলিনুসকে এলোপাথারি ভাবে বাইরাইয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফোলা যখম করে। এতে মারাত্মক ভাবে আহত হয় খলিনুস। ওই অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে খলিনুসকে ঝিনাইগাতী সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে খলিনুস বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সংখ্যালঘুর উপর হামলা করায় এলাকাবাসী নুর ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed