জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার, মার্চ ২৯, ২০২১ খৃষ্টাব্দে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গত কয়েকদিনে ফ্যাসিষ্ট সরকার কর্তিক তৌহিদী জনতার উপর বর্বরোচিত হামলা ও গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা, কয়েক শত লোককে আহত এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাড নিপুন রায় চৌধুরী সহ কয়েক শত নেতাকর্মীকে প্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উয্যোগে বিক্ষোভ সমাবেশ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জুর সভাপতিত্বে এবং উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল আলিম নকি ও দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব এ্যাড মোয়াজ্জেম হোসেন আলাল, ডাকসু জিএস খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মলন, সামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক এ্যাড আবদুস সালাম, সহিদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্যামল।
উপস্থিত ছিলেন ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওঃ শাহ মোঃ নেছারুল হক জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদীম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, কবির উদ্দিন মাষ্টার, জহিরুল ইসলাম বাসার, কেন্দ্রীয় কমিটির সদস্য আমির হোসেন আমির, তানভীর আহম্মেদ, হেমায়েত উদ্দিন হিমু, কামাল উদ্দিন চৌধুরী টিটু, তবারক হোসেন, ফজলে কাদের সোহেল, ইব্রাহীম চৌধুরী, সরিফুর রহমান রিপন, ঢাকা মহানগর উত্তর নেতা মো বাকিবিল্লাহ, আওলাদ হোসেন তুহিন, মোঃ ইসমাইল, ঢাকা মহানগর দক্ষিন নেতা ইজাজ রসুল সিকদার, ইমদাদুল হক, আবদুর রশিদ ও কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম রাজু প্রমুখ নেতৃবৃন্দ।