September 1, 2026

কুড়িগ্রামের উলিপুরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

0
received_430848744651844

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ব্রম্মপুত্র নদ বিছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের হকের চরে ভয়াবহ অগ্নিকান্ডে গতকাল ভোররাতে লক্ষাধিক টাকা মূল্যের ১টি ষাঁড় ও ৩ টি অন্তঃসত্ত্বা গাভী পুড়ে অঙ্গার হয়েছে। অন্য ১১টি মাঝারি ধরনের ষাঁড়ের সর্বাঙ্গ পুড়ে মারাত্মক আহত অবস্থায় রয়েছে। এদের মধ্যে চারটি গবাদিপশুর অবস্থা আশঙ্কাজনক বলে প্রত্যক্ষদশীরা জানিয়েছে। আহত পশুগুলোর মুখ, চোখসহ শরীরের অধিকাংশ স্থান পুড়ে ক্ষতবিক্ষত হয়েছে। আহত পশুর শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত নির্গত হতে দেখা গেছে। এছাড়াও ছয়টি ভ্যারার মৃত্যু হয়েছে অগ্নিকান্ডে । রাত তিনটার দিকে মশা তারানোর জন্য রাখা কয়েল থেকে আগুনের সূত্র পাত ঘটে বলে গৃহকর্তা আবুল কাশেম জানিয়েছেন।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহকর্তার ৯ লাখ টাকার গবাদিপশুসহ প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *