1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

মুজিব শতবর্ষ উপলক্ষে রাজশাহীতে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৪৭ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

রাজশাহী প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামান চত্বরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করা হয়।

জানা গেছে,১৬ মার্চ থেকে ২২ মার্চ “ট্রাফিক সপ্তাহ ২০২১” বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) মোঃ সাজিদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণসহ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) টিআই প্রশাসন মোঃ মোফাক্কারল ইসলামসহ অন্যান্যরা।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে মহানগরীতে ট্রাফিক আইন মেনে চলার জন্য নগরবাসীসহ পরিবহন মালিক-শ্রমিক ও চালকদের আহ্বান করেন এবং ট্রাফিক সপ্তাহ ২০২১ এর সাফল্য কামনা করেন।

বক্তব্য শেষে তিনি কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গণপরিবহণের মালিক, শ্রমিক ও যাত্রীসহ জনসাধারনের মাঝে মাস্ক ও ট্রাফিক আইন সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121