1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

নান্দাইলে প্রতিপক্ষকের হামলায় আহত ১ মামলা দায়ের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ২৬১ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

 

স্টাফ রিপোর্টার:
নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে জমি সংক্রান্ত জের মঙ্গলবার (৯ই মার্চ) বনগ্রাম চৌরাস্তা বাজারস্থ এলাকায় বনগ্রামের গ্রামের আবু বক্কর সিদ্দিক গংরা একই গ্রামের প্রতিপক্ষ মৃত হাফিজ উদ্দিনের পুত্র সুরুজ আলীকে একা পেয়ে মারধর করে। অতপর উল্লেখিত ব্যাক্তিরা মারধর করার পরপরই সুরুজ আলীর ছোট ভাই শামসুল হকের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ টাকা লুট করেছে বলে শামসুল হকের স্ত্রী বাদী জাহান্নারা খাতুন থানায় অভিযোগ করেন।

অভিযোগ থেকে জানাগেছে, মঙ্গলবার রাত ৭.৩০ ঘটিকার সময় বনগ্রাম বাজারস্থ এলাকায় বাড়িতে আসার পথে জাহান্নারা খাতুনের ভাসুর সুরুজ আলীকে বনগ্রামের আবু বক্কর সিদ্দিক, ফারুক, শহিদ, দুলাল, বোরহান ও আবু হানিফ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী মারধর করে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আহত অবস্থায় নান্দাইল হাসপাতালে ভর্তি করলে অবস্থা গুরুতর থাকায় আহত সুরুজ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অভিযুক্তরা এতে ক্ষান্ত না হয়ে একই রাত সাড়ে ৮ ঘটিকার দিকে সুরুজ আলীর ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে জাহান্নারা খাতুনকে খুন করার চেষ্টা সহ বসত ঘরের বেড়া ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন ও ঘরে থাকা নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়া যায়।

এসময় অভিযুক্তরা সামসুল হকের পরিবারকে প্রাণনাশের হুমকী সহ বাড়ি ঘরে অগ্নিকান্ড ঘটাইবে এধরনের হুমকী দিয়া চলিয়া যায়। এ ব্যাপারে শামসুল হকের স্ত্রী বাদী হয়ে বুধবার নান্দাইল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বর্তমানে বাদী জাহান্নারা খাতুনের পরিবার উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে সরজমিন তদন্তপূর্বক আইনানুগ দ্রুত ব্যবস্থা গ্রহন করার জন্য পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121