July 27, 2026

চাঁদপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিলেন : মোঃ সিরাজুল ইসলাম

0
received_245909077186294

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধিঃ

আসন্ন ইউ.পি নির্বাচনে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলাধীন ৩নং চাঁদপুর ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে নমিনেশন পেপার জমা দিয়েছেন ৫নং ওয়ার্ডের কৃতিসন্তান ও গরীব-দুঃখী মেহনতী মানুষের বন্ধু ‘মোঃ সিরাজুল ইসলাম

মোঃ সিরাজুল ইসলাম তজুমদ্দিন উপজেলায় সর্বমহলের একজন সৎ আদর্শ এবং ভালো মানুষ হিসেবে পরিচিত. তিনি ছোটবেলা থেকেই আওয়ামী-লীগ এর রাজনীতির সাথে কাটিয়েছেন এবং তিনি আ’লীগ এর রাজনীতি করে আওয়ামী-লীগ’র দুঃস-ময়ের তজুমদ্দিন উপজেলার নির্যাতিত ব্যক্তি সে কথা তজুমদ্দিন উপজেলার প্রতিটা জনগণ এবং সর্বমহল এর জানা.

এদিকে মোঃ সিরাজুল ইসলাম বিষয়ে তার এলাকা এবং তজুমদ্দিন উপজেলায় খোঁজ খবর নিয়ে জানা যায় যে আওয়ামী-লীগ এর দুঃসময়ে নানান ধরনের নির্যাতিত হওয়ার পরেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর কোন প্রকার রাজনৈতিক ঝামেলায় না জড়িয়ে অতীতের দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকলের ভালমন্দ ও বিপদ-আপদে তার সাধ্য অনুযায়ী সহযোগিতা করে জনগণের পাশে আছেন. সেটাও তজুমদ্দিন উপজেলার সর্বমহলের মানুষের জানা.

তার এই উদারতা মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে জনগণের অতি উৎসাহ এবং ভালোবাসা ও তার নিজ এলাকার জনগণের অনুরোধে ৩নং চাঁদপুর ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী হিসেবে নমিনেশন পেপার জমা দিলেন.

সবশেষে এক সাক্ষাৎকারে “মোঃ সিরাজুল ইসলাম„ বলেন যে জনগণের ভালোবাসা ও জনগণের ইচ্ছায় আমি মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করবো. জনগণ যদি মনে করে আমি ৫নং ওয়ার্ডের যোগ্যপ্রার্থী তাহলে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন. আমি মনে করি আমার নির্বাচনের মূল-শক্তি জনগণের ভালোবাসা ও জনগণের সমর্থক এবং জনগণের ভোট. আমি যদি জনগণের যোগ্যপ্রার্থী হয়ে থাকি তাহলে জনগণ অবশ্যই আমাকে ভোট দিবে. তাই আমি ৩নং চাঁদপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সকল জনগণের কাছে দোয়া ও ভালোবাসা এবং সহযোগিতা কামনা করি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed