August 29, 2026

গাজীপুরে হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি বেহাত

0

 

ক্রাইম রিপোর্টার রাজু আহমেদ:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন এলাকায় মোতাজুরী মৌজার শত শত একর সরকারি গেজেটভুক্ত জমি জাল-জালিয়াতির মাধ্যমে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে অনুসন্ধান করে জানা যায় কালিয়াকৈর ফুলবাড়িয়া ইউনিয়ন মোতাজুরি মৌজার প্রায় ১৫৬ একর গেজেটভুক্ত বনভূমি তাদের নিজ নামে নকশা পরিবর্তন, পর্চা তৈরি এবং বিভিন্ন মৃত মানুষের নাম ব্যবহার করে ভুয়া দলিল তৈরি করে প্রায় হাজার কোটি টাকার গেজেটভুক্ত সরকারি সম্পত্তি বিভিন্ন শিল্পপতির কাছে বিক্রি করার তথ্য পাওয়া গেছে।

ভুক্তভোগী আব্দুল হামিদ, পিতা এফাজ উদ্দিন মুন্সির অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে জানা যায়, ১৯৫৬ সালের ২ এপ্রিল তারিখে বাংলাদেশ নোটিফিকেশন অনুযায়ী জমিদারি বিলুপ্ত হলেও কিছু সম্পত্তি জমিদারের নামে সিএস রেকর্ড করা হয় এবং তার নামেই থেকে যায়। এমতাবস্থায় কিছু কিছু প্রজাগণ ওই জমিদারের জায়গায় বসবাস করতো বিদায় জমিদার নিজে ওই প্রজাদের নামে প্রত্তননামা করে দেয় । এমনই একজন রফিকউদ্দিন মুন্সির নামে এস এ ২৪খতিয়ানে আর এস ১২২৯তার নামে ৭একর ৬৭ শতাংশ জমি রেকর্ড ভুক্ত করা হয়। যাহার এস এ দাগ ২১৯৪, ২১৯৭, ২০৪৭ আরএস ৩২১৩, ৩২১৮, ৩১৮১ । এরই সূত্র ধরে রফিকউদ্দিন মুন্সির দাগ ও খতিয়ান ব্যবহার করে , আর এস ৩৩৩৪, ৩৩৪৫ দাগের গেজেটভুক্ত সরকারি সম্পত্তি এলাকার কিছু ভূমিদস্যু ও ভূমি অফিসের অসাধু কর্মকর্তার যোগসাজশে প্রায় ১৫৬ একর ৯শতাংশ সরকারি গেজেট ভূক্ত বনভূমি নকশা পরিবর্তন, পর্চা তৈরি করে নামে-বেনামে ভুয়া দলিল তৈরি করে প্রায় এক হাজার কোটি টাকার সরকারি গেজেটভুক্ত সম্পত্তি বেহাত করেছে।

অত্র মৌজার কাগজপত্র নামজারী ও জমাভাগ পর্যালোচনা করে জানা যায় নামজারী জমাভাগ করা হয়েছে মোতাজুরি মৌজার জমিদারি তৌজি , আর নাম দেয়া হয়েছে ভাওয়াল স্টেটের।

এই জালিয়াতচক্রের সম্পর্কে আরো অনুসন্ধান চলছে পরবর্তী পর্যায়ে তাদের নাম বক্তব্য সহ সামনের সংখ্যায় বিস্তারিত প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *