বিল্লাল হুসাইন (যশোর )॥ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে, যশোর জেলার মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও কর্মীবান্ধব নেতা গরীব, দুখী, খেটে খাওয়া মানুষের বন্ধু, তারুন্যের আশার আলো, তরুন সমাজ সেবক ও হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন কুমার ধর, বুধবার বিকালে ইউনিয়নের তেঁতুলিয়া বাজার মোড়ে জনসেবামুলক কার্যকলাপের সাথে-সাথে ভোটারদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন। এবং সকলের নিকট দোয়া, আশির্বাদ ও সমর্থন কামনা করেন। তিনি ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গরীব অসহায় মানুষের মাঝে সাহায্য সহানুভূতি করে আসছে। ফলে তিনি ইউনিয়ন বাসীর কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্প্রিতি তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বাসীর অনুরোধে বিভিন্ন অঞ্চলে মতবিনিময় করে চলেছেন। এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন রানা, সাধারণ সস্পাদক সোহাগ হোসেন রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও তেঁতুলিয়া বাজার মোড়ের ব্যবসায়ী জসিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাসুদেব, সহ-সভাপতি সাধন বিশ্বাস, সাধারণ সস্পাদক আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা নুর ইসলাম মোল্লা, আব্দুল মান্নান মোল্লা সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply