1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সিংড়ায় আঃ’লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করলেন প্রভাষক দেদার হায়াত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৪৯ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

রাজশাহী ব্যুরোঃ
নাটোরের সিংড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নংইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আঃ’লীগের দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন উপজেলা আঃ’লীগের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক ৩ নং ইটালি ইউনিয়ন আওয়ামীলীগ প্রভাষক মো: দেদার হায়াত।

রবিবার বিকাল ৪টায় সিংড়া উপজেলা আঃলীগের দলীয় কার্যালয় থেকে উপজেলা আঃলীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেন এবং উপজেলাসহ ইটালি ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া কামনা করেন।

তিনি আরো বলেন, আমার পিতা মৃত আলহাজ্ব মোজাহার আলী ইটালি ইউনিয়ন আঃলীগের সদস্য ছিলেন এবং আমি আ’লীগ পরিবারের সন্তান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক তুলে দিবেন বলে আশাবাদি। নৌকা প্রতীক পেলে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরন আরম্ভ করেন উপজেলা আঃলীগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121