ছিদ্দিক আহমদ আতিক
চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ
নগর জুড়ে যথাযোগ্য মর্যাদায় ও নানান আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগসহ সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন ও ওয়ার্ড আওয়ামীগীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ১১ টায় শহীদ মিনার চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শিশু সমাবেশ ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
সভার পরে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উপদেষ্ঠা ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি সফর আলী, শেখ মাহমুদ ইছহাক, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নয়ন উদ্দিন আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনিসহ আরো অনেকে।
এছাড়া লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কেকে কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হয়।
এদিকে, কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে নগরের কদম মোবারক জামে মসজিদ ও এতিমখানায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন ও সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম উপস্থিত ছিলেন।
অন্যদিকে, উত্তর কাট্টলিতে নাগরিক সামাজের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
Leave a Reply