1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

ঝিনাইগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের বর্ধিত সভায় ক্ষোপের সৃষ্টি হয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪৪৬ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক ২১ মার্চ রবিবার বিকেলে আয়োজিত বর্ধিত সভায় ৯ জন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় ওই ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক তার বক্তব্যে বলেন, এখনও দাঁত জালাইনি, এমন লোকও নৌকার মনোনয়ন চায়। বক্তব্যের পর পরই অন্য ৮ মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় । সভায় উপস্থিত লোকজনের মধ্যে বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি হলে তোপের মুখে পড়েন মালিঝিকান্দা ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক। বর্ধিত সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, যুগ্ন সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, সহ-সভাপতি আইয়ুব আলী বিদ্যুৎ, দপ্তর সম্পাদক মজিবর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহমান, যুগ্ন সম্পাদক উমর আলী, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম বেবিনসহ মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানা ও এএসআই রফিক সঙ্গীয় ফোর্সসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইতি মধ্যেই এ বিষয়টি সাংবাদিকদের মধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামীলীগ ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, আওয়ামী নেতা ও সাবেক চেয়ারম্যান শফি উদ্দিন, মালিঝিকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন সবুজ, ছাত্রলীগের জেলা সহ-সভাপতি হাজ্জাজ বিন ইউসুফ, আওয়ামী নেতা ফরজ উদ্দিন, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও ওই ৮ মনোনয়ন প্রত্যাশী জানান, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হককে যাতে মনোনয়ন না দেওয়া হয়, এ দাবীর কথাও তারা সাংবাদিকদের জানান। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্ধিত সভার প্রধান অতিথি এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক এমন কথা বলায় অন্যান্য নেতারা উত্তেজিত হয়ে ছিলেন। এক পর্যায়ে আমি বিষয়টি মিটিয়ে দিয়েছি।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121