1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ঝিনাইগাতীতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে মাজেদা নামে এক নারীকে পিটিয়ে আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৭২৪ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ছাগলে ক্ষেতের ধান খাওয়ায় উল্টো ছাগল মালিক ধান ক্ষেতের চাষী মাসুদ মিয়ার মা মাজেদা বেগম (৪৫) কে মারপিট করে আহত করেছে। এতে আহত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ছাগলের মালিক আলমাস গংরা পূর্ব শত্রুতার জের ধরে তাদের ছাগল মাসুদ মিয়ার ধান ক্ষেতে ছেরে দেয়। ওই ছাগল মাসুদের মা আহত নারী মাজেদা ক্ষেত থেকে সরিয়ে দিলে আলমাসসহ আলমাসের লোকজনেরা মাজেদাকে মারপিট করে। এতে মাজেদা মারাত্মক যখমী হয়ে পড়ে এ অবস্থায় মাজেদা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় আহত মাজেদা বেগমের পুত্র মাসুদ মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী করেছে মাসুদ মিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121