July 30, 2026

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

0
157789776_887461278708625_1041082222240175631_n

 রুহুল আমিন রুকু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক্টরের চাপায় দুর্জয় হোসাইন (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) সকালে বন্দবেড় ইউনিয়নের প্রাক্তন ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত যুবক ৩নং বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর গ্রামের মমিন চানের ছেলে।স্থানীয় ইউপি সদস্য আব্দুল মতিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দুর্জয় হোসাইন মোটরসাইকেল করে সকালে রৌমারী বাজারের দিকে যাওয়ার সময় প্রাক্তন ইউপি চেয়ারম্যান কবির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে ট্রাক্টরটি জব্দ করে। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ এর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed