রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙা মৌজায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মনিরুজ্জামান মঞ্জুর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উলিপুর থানার এএসআই রুহুল আমীন, গুনাইগাছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুকুল মিয়া, বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, ইমাম জাহিদুল ইসলাম, শিক্ষক আজিজার রহমান ও সাংবাদিক আতাউর রহমান সবুজ প্রমুখ। এ সময় উলিপুর থানার এএসআই ও ৯নং বিটের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার রুহুল আমীন মাদক, জুয়া, বাল্য বিয়ে প্রতিরোধে সবার সহযোগিতা চান। উঠান বৈঠকে এলাকার সকল শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন
Leave a Reply