September 2, 2026

আগামী ১১ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)

0
image-219626-1612391956

নিউজ ডেস্কঃ

সোমবার (২৯ মার্চ) বিকেলে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আজ সকালে বিশ্ব মহামারী করোনার কারণে সরকার ১৮টি নির্দেশনা জারি করে। এরপর জরুরী বৈঠকে বসে কমিশন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.), ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১১ এপ্রিল ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায়র ভোটগ্রহণের দিন ধার্য ছিলো। করোনার কারনে এগুলো স্থগিত করা হয়েছে। করনোনা পরিস্থিতি পর্যবেক্ষন করে এসব নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *