September 1, 2026

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে আবারও মেরাজ উদ্দিন নির্বাচিত

0
155817170_734656137410673_1872694089731002285_n

 মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি : শেরপুর প্রেসক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মো. মেরাজ উদ্দিন নির্বাচিত হয়েছেন। আজ ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। দুপুর ২ টার পর ভোট গননা করা হয়। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের শেরপুর প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন বর্তমানে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দ্বিতীয় বারের মতো ৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী যমুনা টেলিভিশনের শেরপুর প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল ৩২ ভোট পেয়ে দ্বিতীয় হন। দ্বি-বার্ষিক শেরপুর প্রেসক্লাব নির্বাচন-২১অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের আজীবন সদস্য, মহান জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, নবনির্বাচিত শেরপুর পৌরসভার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল প্রমূখ।উল্লেখ্য শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করতে প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে ৭ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিলো। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন, জি.এম আজফার বাবুল, এম.এ হাকাম হীরা, দেবাশীষ সাহা রায়, সুব্রত কুমার দে ভানু, সাবিহা জামান শাপলা, মাসুদ হাসান বাদল ও মানিক দত্ত।গত ৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সাধারণ সভায় শরিফুর রহমান সভাপতি পদে, জি.এম আজফার বাবুল সিনিয়র সহ-সভাপতি পদে ও মানিক দত্ত সাংগঠনিক সম্পাদক পদে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সিনিয়র সদস্যরা মিলে ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এ কমিটির পরামর্শে ও দিক নির্দেশনা মোতাবেক নির্বাচন কমিশন সাধারণ সম্পাদক পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন এবং ৭৭ জন ভোটারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিলেন। ঝিনাইগাতী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক শুভকামনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *