July 29, 2026

ভেষজ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রীতিভোজ অনুষ্ঠিত

0
153502359_209396794252517_7294061468938322553_n

 স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ঔষধি গাছ পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য এই শ্লোগানে মুখরিত হয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পট রিসোর্ট হলরুমে ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ এর উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। শুক্রবার( ২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পট রিসোর্ট হলরুমে প্রথমে কোরাআন তেলওয়াত, ফুলের শুভেচ্ছা, স্বাগত বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারম্যান হাকিম মুফতি ফিরোজ শাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোঃ আলাউদ্দিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , নড়াইল জেলা,হাকিম আশরাফুল ইসলাম লিটন, ল্যাবরেটরীস বাংলাদেশ ও উপদেষ্টা ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন, ডা:মোঃ আবু তোহা হোমিও ল্যাবরেটরীস, বাংলাদেশ ও এ্যাডভাইজার ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন,হাকিম ডা মোঃ সাদেকুর রহমান , সভাপতি নড়াইল জেলা, ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন,জনাব ইঞ্জিনিয়ার মোঃ মফিজুর রহমান, চেয়ারম্যান, নিরিবিলি পার্ক, লোহাগড়া, নড়াইল।অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ জালাল উদ্দিন( সদস্য নির্বাহী কমিটি) ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন, হাকিম মোস্তাফিজুর রহমান (সেক্রেটারি সাধারণ পরিষদ) ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ। এ সময় তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ভেষজ উদ্ভিদ (ইংরেজি: Herb) হচ্ছে এমন গাছ যা সাধারণত খাদ্য, স্বাদবৃদ্ধি, ঔষধ অথবা সুগন্ধের জন্য ব্যবহৃত হয়। ভেষজ উদ্ভিদ নানা কাজে লাগে যেমন- রান্নায়, ঔষধ তৈরিতে, এবং কখন কখন ধর্মীয় আচার-আচরণ পালনে। ঔষধ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদগুলোকে ভেষজ উদ্ভিদ বলা হয়। যেক্ষেত্রে যাই বলা হোক না কেন ওই উদ্ভিদের নাম দ্বারা তার পাতা, ফুল, ফল, শিকড়, বীজ, ছাল-বাকল, কষ, ফলের খোসা সবকিছুকেই নির্দেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed