1. accessinfotechlimited@gmail.com : admi2019 : Crime Talash 24
  2. eleas015@gmail.com : ILIAS HOSEN : ILIAS HOSEN
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

বোরহানউদ্দিনে উসাস’র সাহিত্য আড্ডা ও বই প্রদর্শনীতে নবীণ-প্রবীণদের মিলনমেলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১৩ বার পঠিত
ই - পেপার দেখুন
ই - পেপার দেখুন
মো: সিরাজুল ইসলাম ।।
ভোলার উপকূল সাহিত্য সংসদ(উসাস)’র উদ্যোগে ২২ ফেব্রুয়ারি ২০২১, সোমবার, সকাল ১০ টায় পবিত্র কোরআন তিলোয়াতের মধ্যদিয়ে বোরহানউদ্দিন মনিরাম হাফিজ ইব্রাহীম কলেজের মহূয়া বৃক্ষতলায় জমজমাট সাহিত্য আড্ডা ও বই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সাহিত্য আড্ডা ও বই প্রদর্শনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশ নেন কবি অর্ণব আশিক, হাওলাদার মাকসুদ, এম এস জালাল বিল্লাহ্, বোরহানউদ্দিন গ্রীণল্যান্ড হসপিটালের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বাশার,সমাজসেবা কর্মকর্তা মো. নুরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপস চন্দ্র দে,প্রভাষক জাকারিয়া আযম ও প্রবাসী সংগঠক হারুন অর রশীদ।
সভাপতিত্ব করেন, উসাস’র সহ-সভাপতি কবি মো. অলিউল্যাহ্ হাসনাইন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন, উসাস’র সাহিত্য সম্পাদক এরশাদ সোহেল।
মহুয়া বৃক্ষতলার জমজমাট এ সাহিত্য আড্ডায় উসাস’র পর্যালোচনায় পুরস্কার ও সনদপ্রাপ্ত নবীণ ও প্রবীণ কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি। এতে অংশ নেন উসাস সহ-সভাপতি নুরুল আমিন,সাব্বির আলম বাবু. এরশাদ সোহেল,এইচ এম আরিফুল ইসলাম, মোহাম্মদ নোমান,টিটু মজুমদার, জাবের আল আব্দুল্লাহ, মো. মহিউদ্দিন ও মো. সিরাজুল ইসলাম।
দেশাত্মবোধক ও ইসলামী সংগীত পরিবেশন করে কুঞ্জেরহাট ইসলামী একাডেমীর ছাত্র সাকিব উল হাসান।
মহুয়া বৃক্ষতলার ছায়াশীতল দৃষ্টিনন্দন পরিবেশে উপস্থিত কবি, লেখক ও আমন্ত্রিত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে বোরহানউদ্দিনের মনিরাম বাজারের স্বনামধন্য ক্যাফে মাশরাফি।
ইলশে নদীর তীরে অবস্থিত দ্বীপের শেকর সন্ধানী লেখকদের জমজমাট এ সাহিত্য আড্ডা ও বই প্রদর্শনীর অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন উসাস’র সাধারণ সম্পাদক গাজী মো. তাহেরুল আলম।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যও রাখেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Crimetalash24.com
Customized By SuperSoftIT
themesbazcrimetala121