August 16, 2026

নান্দাইলে পৌরসভা নির্বাচনে ৩ কাউন্সিলর সহ ৪ জন আটক

0
154313408_178685990454717_6526086391374607953_n

জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নির্বাচনে ৮ নং ওয়ার্ডে চারজন আটক হয়েছে। সকাল সাড়ে ১১ টার দিকে তিন কাউন্সিলর প্রার্থী ও এক নৌকার সমর্থক কে আটক করেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তাদের বিরুদ্ধে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। আটকেরা হলেন-পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেড়শ প্রতীকের কাউন্সিলর প্রার্থী খাইরুল ইসলাম মানিক, গাজর প্রতীকের আব্দুল খালেক, উটপাখি প্রতীকের রফিকুল আলম ফারুক এবং নৌকার সমর্থক মোহাম্মদ আরজু। রবিরার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করেন বলে জানান কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভিন। তিনি বলেন, সকাল থেকেই আটক তিন কাউন্সিলর প্রার্থী কেন্দ্রে অবস্থান করে ভোটারদের লাইনে প্রবেশ করে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একাধিকবার তাদের সর্তক করা হলেও তা না মানায় পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাদের আটক করা হয়। তবে ভোটগ্রহণ শেষ হলে তাদের ছেড়ে দেওয়া হবে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *